এখন ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে প্রাইভেটকারে হেরোইনসহ আটক ৫

রংপুরে প্রাইভেটকারে হেরোইনসহ আটক ৫

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর জেলার মিঠাপুকুরে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১৩। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (০৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল এবং নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- রাজশাহীর বাসিন্দা খায়রুল ইসলাম (৩৭), জোসনারা বেগম (৪৫), নার্গিস বেগম (৪০), জাকিয়া বেগম (২২) এবং প্রাইভেটকারচালক গাইবান্ধার আবুল কালাম আজাদ (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

রংপুরে প্রাইভেটকারে হেরোইনসহ আটক ৫

প্রকাশিত হয়েছে: ০৩:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১