এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক করেছে বিজিবি

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
 এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে। এদিকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।  
আজ বৃহস্পতিবার(২০ মে)  ভোররাতে মহেশপুর  উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বর্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সমেলমানপুর গ্রামে অভিযান চালায়।
 অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও  নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে ৯ জন আটক করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: ০৩:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১