এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ইয়াবা ও দুটি গাঁজার গাছ সহ যুবক আটক

বাবুল মাহবুব, জেলা প্রতিনিধি বরগুনা-ঃ বরগুনা সদর ২নং গৌরিচন্না ইউনিয়নের কালাইমুদাফাত এলাকা হতে ইয়াবা ও গাঁজার গাছ সহ এক যুবককে আটক করেছে বরগুনা জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার(১৩মে)২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা ডিবি (ইনচার্জ) আবুল বাশার এর নেতৃত্বে ২নং গৌরিচন্না ইউনিয়নের কালাইমুদাফাত এলাকা হতে ৬১পিচ ইয়াবা ও দুইটি গাঁজার গাছ সহ দিপু(২০)নামক এক যুবককে আটক করতে সক্ষম হন বরগুনা জেলা ডিবি পুলিশ।
ডিবি (ইনচার্জ) আবুল বাসার আরো জানান, আসামী দিপুর সাথে সিরাজ নামে আরো এক ব্যক্তি জড়িত আছে বলে ধারণা করা যায়। অভিযান চলাকালীন পূর্বে সিরাজ নামের জনৈক ব্যক্তি পরিস্থিতি টের পেয়ে পালাতে সক্ষম হন।

আটককৃত দিপু আবুল কালামের পুত্র ২ নং গৌরিচন্না ইউনিয়নের কালাইমুদাফাত এলাকার স্থায়ী বাসিন্দা।তথ্যে আরো জানা যায় অভিযুক্ত দিপু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত ছিলেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম আরএমসি টিভিকে জানান,আটককৃত আসামির সাথে জড়িত এলাকার অন্যান্য লোকজন আছে কিনা এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং আটককৃত আসামির মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বরগুনায় ইয়াবা ও দুটি গাঁজার গাছ সহ যুবক আটক

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১