মো. রেজাউল করিম, পঞ্চগড় : পঞ্চগড়ে লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ মে) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত এ স্বাস্থ্য সেবা কেন্দ্রটি আনুষ্ঠানিক ভাবে ফেতা কেটে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট।
এসময় উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র ও বোদা উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সূজা,লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পরিচালক রাকিবুজামান সোহেলসহ অন্যান্যরা৷













