মোঃ আবু সুফিয়ান শান্তি, জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের গরীব,অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান (সেলিম)এর সহধর্মিণী রাশিদা জামান।
আজ বৃহস্পতিবার (০৬ই মে) স কাল ১০ টার দিকে পৌর ২নং ওয়ার্ডের ২০০ গরিব অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান (সেলিম)এর সহধর্মিণী রাশিদা জামান।

এসময় পৌর মেয়র এর সহধর্মিণী রাশিদা জামান বলেন গরিব অসহায় মানুষের মাঝে যে ঈদ উপহার সামগ্রী বিতরন করছি আমাদের সম্পূর্ণ নিজ অর্থায়নে করেছি। তিনি আরও বলেন পৌরসভার সকল ওয়ার্ডের গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিবো। এসময় তিনি পৌরবাসীর কাছে পৌর মেয়র সহিদুজ্জামান ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
এসময় মেয়র সহিদুজ্জামান এর সহধর্মিণীর হাত থেকে ঈদ উপহার পেয়ে সন্তুুষ্টি প্রকাশ করেন এলাকার হতদরিদ্র পরিবারগুলো।
এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব রেজাউল ইসলাম (রেজা) কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান(মানিক) শুখন,আলি,আর উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা শেখ ফয়সাল।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন,সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার পারভেজ সদস্য মিঠু,মিলন,খলিল,বিশে,মিরাজ,শাকিল,দ্বীপ,আরও স্থানীয় সুধীজন ও ২ নং ওয়ার্ড বাসী।













