মোঃআবু সুফিয়ান শান্তি জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ (৫৮ বিজিবি) এর অধিনস্ত পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার মােঃ নওশের আলী এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৫ বােতল ভারতীয় মদ আটক করে। (৫৮ বিজিবি) এর অধিনস্ত মাটিলা বিওপির সুবেদার মােঃ নাজির হােসেন এর নেতৃত্বে মাটিলা গ্রামের কোদলা নদীর পাড় হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০ বােতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খােশালপুর বিওপির নায়েব সুবেদার লুৎফর রহমান এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন খােশালপুর গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮ বােতল ভারতীয় মদ আটক করে।













