এখন ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা মাঠিলা সীমান্তে আটকৃত দুই বাংলাদেশিকে ফেরত দিল ভারত বিএসএফ।

আটকৃত দুই বাংলাদেশিকে ফেরত দিল ভারত বিএসএফ

মোঃআবু সুফিয়ান শান্তি, জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের বিএসএফের হাতে আটকৃত দুই বাংলাদেশি নারীকে মঙ্গলবার দুপুরে ৫৮ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে প্রকাশ,মঙ্গলবার দুপুরে মাটিলা সীমান্তে বাংলাদেশের দুই নারী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়কুলচরা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে লাবনী (২২) ও সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে চুমকি খাতুন(২০) কে হস্তান্তর করা হয়েছে।

এসময় বিএসএফের পক্ষে ছিলেন, রানাঘাট ক্যাম্পের এসি সম্ভবর্ধ এবং বাংলাদেশের পক্ষে মাটিলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সোহরাব হোসেন।এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, সোমবার রাতে তারা রানাঘাট বিএসএফের হাতে আটক হয়।পরে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করলে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে।করোনাভাইরাস এর উর্দ্ধগতির কারণে সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা মাঠিলা সীমান্তে আটকৃত দুই বাংলাদেশিকে ফেরত দিল ভারত বিএসএফ।

প্রকাশিত হয়েছে: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১