এখন ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নৈশ প্রহরীকে হত্যা করে একটি কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ ডাকাতি

সিদ্ধিরগঞ্জে নৈশ প্রহরীকে হত্যা করে একটি কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নৈশ প্রহরীকে হত্যা করে একটি কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় ডরিক মাদানী টাওয়ারে ইউএসবি নামক একটি কুরিয়ার সার্ভিসে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের হাতে নিহত নৈশ্য প্রহরীর নাম মিলন মিয়া (৫৫ আনুমানিক)। তিনি মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এছাড়াও এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশ্য প্রহরী আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত আড়াইটা-তিনটার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশ প্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত-পা বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে। এ সময় ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিসে শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারী, ১টি ওভেন ও কয়েকটি ফ্রিজসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপযোগে চলে যায় ডাকাতরা। এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারী ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে নৈশ প্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নৈশ প্রহরীকে হত্যা ও ডাকাতির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের জোর প্রচেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নৈশ প্রহরীকে হত্যা করে একটি কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১