মোঃআবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ কোটচাঁদপুর প্রতিনিধি ঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চলছে অবৈধ ভাবে পুকুর খনন। জমি হারিয়ে পথে বসেছে হাজারো ক্ষুদ্র কৃষক। বন্ধ হচ্ছে বিলের পানি নিষ্কাশন নালা। ফলে বর্ষায় জলাবদ্ধতায় ব্যহত হচ্ছে চাষাবাদ। এমন অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য সরজমিনে গিয়ে জানা যায়,কোটচাঁদপুর এলাঙ্গি ইউনিয়নের জগদাসপুরে সরকারি বাওড়ের পাশে পুকুর খনন করছেন কথিত আওয়ামীলীগ নেতা এলাকার চিহ্নিত রাজাকার পুত্র মোঃ রাজিব হোসেন। কয়েকটা ব্যাপক আকারের পুকুর খনন করছেন তিনি।মাঠ পর্যায়ের প্রশাসনের নজরদারি না থাকায় রাতদিন একাধারে চলছে খনন কাজ।কৃষি জমির ধরণ পরিবর্তন না করেই মাঠের পর মাঠ পুকুর খনন করছেন স্থানীয় প্রভাবশালী রাজাকার পুত্র মোঃ রাজিব হোসেন। তার সাথে কথা বললে সে জানায় আমি কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকতার ও এলাঙ্গি ইউনিয়ন চেয়ারম্যান কাছে অনুমতি নিয়েই পুকুর খনন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরাসরি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন এই বিষয়ে কিছুই জানেন না। এলাঙ্গি ইউ,পি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি দেশের বাইরে আছি । বড় বড় ভেকু ও খননযন্ত্র কাজ করছে রাতদিন। পুকুর খননকারীর তালিকায় রয়েছেন, স্থানীয় ক্ষমতাসিন রাজনৈতিক রাজাকার পুত্র রাজিব হোসেন। নিজের জমি ছাড়াও ক্ষুদ্র চাষিদের জমি লিচ নিয়ে পুকুর খনন করছেন তিনি। অধিকাংশই ফসলি জমিতে চলছে পুকুর খনন। এব্যাপারে সাংবাদিক গন প্রশ্ন করলে কথিত আওয়ামী নেতা রাজাকার পুত্র রাজিব হোসেন অকথ্য ভাষায় গালি সহ প্রান নাশের হুমকি দেন। পরে সাংবাদিকগণ কোটচাঁদপুর মডেল থানায় হাজির হইয়া একটা লিখিত অভিযোগ করেন যার নং ৪৬৮ পরে কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।













