এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে রাস্তায় ছেলে সন্তানের জন্ম দিলেন ভারসাম্যহীন এক নারী

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেছেন।

আজ শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে মহাসড়কের পাশে ভারসাম্যহীন ওই নারী ছেলে সন্তানের জন্ম দেন।

জানা যায়, ভারসাম্যহীন ওই নারীর নাম সেলিনা আক্তার (২৫)।

সে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যান চালক রইস উদ্দীনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, সেলিনা নামে ওই নারী অন্তঃসত্তা হওয়ার পর।
স্বামীর বাড়ি থেকে এদিকে সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্তার কারণে তাকে রাখা হয় বাবার বাড়িতে। এক পর্যায়ে বাবার বাড়ির কাউকে কোন কিছু না বলেই শনিবার সকালে পায়ে হেটে বেড়িয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।

হঠাৎ প্রসব ব্যথা, সইতে না পেরে সড়কের পাশেই বালুর স্থুপে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন ওই নারী।

তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে শিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড়।
পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ওই নারীকে অগ্রণী ব্যাংকের সামনে সন্তান প্রসব করতে দেখেন স্থানীয় ব্যাবসায়ী ছাব্বির হোসেন।

ওই নারীকে সন্তান প্রসবসহ রাস্তার ওপর গড়াগড়ি করতে দেখে স্থানীয়দের ডেকে তাকে প্রাথমিক চিকিৎসা সহ কাপড় সহায়তা করে।

এর মাঝে ওই ব্যাবসায়ী পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সাভির্সেরর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করায়।
এদিকে এ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে আসেন।

সেলিনার স্বামী ভ্যান চালক রইচ উদ্দীন জানান, আমার স্ত্রী সন্তান সম্ভাবা হওয়ায় তাকে বাবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রাখা হয়।

এর মাঝে আজ বাড়ির কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেড়িয়ে পড়লে রাস্তায় সন্তান প্রসব করে। লোকের কাছে জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি।
একই কথা সেলিনার জা জানান,
সেলিনা কিছুটা মানসিক ভারসাম্যহীন।

পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, সদ্য জন্ম নেয়া শিশুটির নাকে ও মুখে বালু ছিলো। হাসপাতালে আনার পর আমরা সকল ময়লা পরিস্কার করে ওই নবজাতক শিশুসহ তার মাকে চিকিৎসার জন্য ইউনিটে ভর্তি করিয়েছি।
বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ ও ভালো রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে রাস্তায় ছেলে সন্তানের জন্ম দিলেন ভারসাম্যহীন এক নারী

প্রকাশিত হয়েছে: ০৮:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২