এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা পৌরসভার চমরগাছা লাহীরিপাড়া এলাকার এক ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

তিনি জানান, সকালে লাহিড়ীপাড়া এলাকার মাঠের ধারে ডোবায় গ্রামের কয়েকজন কৃষক মরদেহটি দেখতে পান। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে।

ধারনা করা হচ্ছে অন্তত সপ্তাহ খানেক আগে এই ব্যক্তিকে হত্যা করে এখানে রাখা হয়েছে। মরদেহ ফুলে ওঠায় তার শরীরে কোনো ধরণের ক্ষত বা আঘাতের চিহ্ন এখন বোঝা যাচ্ছে না।

কামাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১২:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২