এখন ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে তালগাছে উঠে শিক্ষকের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ির তাল গাছে উঠে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ৩ জুন শুক্রবার সকালে বাড়ির তাল গাছে ওঠে ডাল কাটার সময় গাছের ওপরেই তিনি মারা গেছেন। নিহত শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বাড়ি তানোর পৌরসভার তালন্দ উত্তরপাড়া মহল্লায়। তিনি পুঠিয়া বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিঞা বলেন, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গাছেই মারা গেছেন। পরে স্থানীয়রা টের পেয়ে গিয়াস উদ্দিনের লাশ গাছ থেকে দড়ি দিয়ে বেধে নিচে নামিয়ে আনেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিক্ষকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর হরা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে তালগাছে উঠে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২