এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

রায়হান হোসাইন, চট্টগ্রাম -ঃ জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে সন্তান উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল কোতোয়ালি থানা পুলিশ।

জনৈকা সেনোয়ারা বেগম টেকনাফ থেকে তার তিন বছরের শিশু কন্যা সাদিয়াকে সহ ইং ৩১/০৫/২০২২ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন শাহ আমানত মাজারে আশ্রয় নেন। উদ্দেশ্য পরের দিন সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা স্বামীর সাথে সাক্ষাৎ। শিশু সাদিয়াসহ মাজারে ঘুমানোর পর রাত ১২.০০ ঘটিকার দিকে উঠে দেখতে পান তার পাশে তার শিশু সন্তান সাদিয়া নেই। সব জায়গায় হন্য হয়ে খোঁজাখুঁজির পরে বাধ্য হয়ে সেনোয়ারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতা চান।

থানায় নিঁখোজ জিডির পর দায়িত্ব প্রাপ্ত অফিসার এস.আই/ইয়াসিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলের আশপাশ সংলগ্ন সমস্ত এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ আশেপাশের থানায় বিষয়টি অবগত করেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড এবং চমেক হাসপাতালে খোঁজাখুঁজি করেন। এরই ধারাবাহিকতায় ইং ০১/০৬/২০২২ তারিখ বিকেল ০৫.৩০ ঘটিকায় শিশু সাদিয়াকে চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন বদরশাহ মাজার এলাকা হতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সারা রাতের নির্ঘুম পরিশ্রম শেষে শিশুকে উদ্ধার করে সুস্থ ভাবে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই টিম কোতোয়ালির সাফল্য।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২