তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আবারো নিহত হলো এক ইপিজেড কর্মী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে নীলফামারী – সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের কাজিরহাট নামক স্হানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন (২৮) সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকার বাসিন্দা।
সরজমিনে গিয়ে প্রত্যক্ষ দর্শী ও ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের প্রধান শহিদুল ইসলাম সাথে কথা হলে তিনি বলেন রুহুল আমিন তার কর্মস্থল দেশবন্ধু কোম্পানিতে কাজ শেষ করে অটোরিকশা যোগে বাসায় ফেরার পথে কাজিরহাট নামকস্থানে একটি ছোট বাচ্চা কে বাচাতে গিয়ে অটোরিকশা টি সড়কে উল্টে যায় তখন খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে রুহুল আমিন কে উদ্ধার সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয় নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন রুহুল আমিন উত্তরা ইপিজেডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো আর এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।













