এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

নাইম হোসেন, দুর্গাপুর প্রতিনিধি -ঃ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। শিক্ষাজীবনের প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের গণতন্ত্রের শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহায়তা করা, দক্ষ নেতা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ নির্বাচনের মূল লক্ষ্য। ২০১১ সাল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

এ নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে সাতটি পদে নেতৃত্বনির্বাচনের জন্য শিক্ষার্থীরা ভোট দেন। এর ধারাবাহিকতায় ২জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। দুর্গাপুর উপজেলার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন প্রত্যক্ষ করে দেখলাম, এখানে ভোটারের উপস্থিতি প্রায় শতকরা ৯০ ভাগ, যা অবিস্মরণীয়! সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মহাসমারোহে সেখানে হয়েছে ভোট গ্রহণ। পর্যবেক্ষক থেকে শুরুকরে আনসার বাহিনী—সবাইকে দেখলাম। কথা হলো নির্বাচনে বিভিন্ন পদপ্রার্থী কয়েকজন খুদে শিক্ষার্থীর সঙ্গে। বিদ্যালয়ের উন্নয়নে ওরা কী করবে, তা নিয়ে তাদের ভাবনা মুগ্ধ করার মতো। আরও কথা হলো ৩২ নং সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলামের সঙ্গে। তিনি জানান, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের শিক্ষা লাভের পাশাপাশি ভবিষ্যৎ সুযোগ্য দেশনেতা হিসেবে গড়ে ওঠার প্রাথমিক গুণাবলি অর্জন করবে। অন্যান্য বিদ্যালয়ের আরও শিক্ষকের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জানতে পারি, সারা দেশে এভাবেই উৎসবমুখর পরিবেশে হয়ে গেছে নির্বাচন।শিক্ষার্থীদের আগ্রহের মাত্রাও সব জায়গায় একই রকম। এখন শুধু অপেক্ষা আর আশা—এই খুদে নেতারা একসময় দেশের হাল ধরবে, মুক্তবুদ্ধির চর্চা করবে আর দুর্নীতমুক্ত সোনার বাংলা গড়বে। দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান বলেন, সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

প্রকাশিত হয়েছে: ০২:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২