এখন ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোহেল চৌধুরী, স্টাফ রিপোর্টার -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে তাসলিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের মাঠে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

নিহত তাসলিমা খাতুন লক্ষিপুর গ্রামের ইজিবাইক চালক আলমের স্ত্রী বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়। হত্যার কারণ সম্পর্কে এখোনো জানা যায়নি।

কোটচাঁদপুরের উপজেলার দোড়া ইউনিয়নের সদস্য (মেম্বর) সবুজ জোয়ারদার জানান, রাতে কে বা কারা তাকে হত্যা করে একটি ঘাসের ক্ষেতে ফেলে রেখে যায়।

কোটচাঁদপুর থানার এসআই মাসুদ রানা রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, সবেমাত্র আমরা লাশের কাছে পৌঠছালাম। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, লক্ষিপুর গ্রামের পশ্চিম পাড়ায় এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তদন্তের পর হত্যার মোটিভ ও ক্লু সস্পর্কে জানা যাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর গ্রামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে: ০২:০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২