এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে অস্থিরতার কারণে নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে আপাতত কোনো সুখবর নেই, রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশের নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে আপাতত কোনো সুখবর নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বুধবার (১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালায় এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে দেশে ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে আমদানিকারকদের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবকিছুর দাম বেড়েছে। ডলারের দাম কমানোর জন্য ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছে। সবমিলিয়ে বৈশ্বিক অবস্থার কারণে দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বৈশ্বিক অবস্থার শিকার বাংলাদেশে পণ্যের দাম কমা নিয়ে নতুন কোনো সুখবর নেই।
মন্ত্রী বলেন, চালের দাম বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় দেখভাল করছে। এ বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী চাল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে সারাদেশে অভিযান চলছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মাঝামাঝি সময় থেকে দেশের দারিদ্রসীমার নিচে বসবাস করা এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
টিপু মুনশি বলেন, আমাদের দেশে তেলের লিটার ১৯৮ টাকা হলেও কলকাতায় আজকে ২১৫ টাকা লিটার। সাংবাদিকরা শুধু-দেশে তেলের দাম বাড়ছে বলে প্রচার করলে জনগণ সঠিক তথ্য পাবে না। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, জার্মানি, ভারতে তেলের দাম কত সেটিও প্রচার করতে হবে।
কর্মশালায় রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঁইঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবির ও রংপুর জেলা প্রশাসক আসিব আহসান প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিশ্ববাজারে অস্থিরতার কারণে নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে আপাতত কোনো সুখবর নেই, রংপুরে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২