এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদের বারান্দায় ভিজিডি’র চাল কেনা মামলার আসামি ৬ দিনেও অধরা

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ ৩১ মে ২০২২ সরকারি নীতিমালা উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে সুবিধাভোগীদের কাছ থেকে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে অল্প মূলে চাল কেনা মামলার আসামি ভুট্টু হোসেন এখনও অধরা। পুলিশ ৬ দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি। এজহারভুক্ত আসামি ভুট্টু হোসেন দমদমা গ্রামের আলী প্রামাণিকের ছেলে। গত সোমবার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ৩১৫ জন দরিদ্র উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় সরকারি বিধি উপেক্ষা করে সান্তাহার ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে উপকারভোগীদের কাছ থেকে কালো বাজারে বিক্রির উদ্যেশ্যে অল্প মূলে ক্রয় করার সময় স্থানীয় জনতা ১০ বস্তা (৩০০ কেজি) চালসহ উপজেলার দমদমা গ্রামের চাল ব্যবসায়ী ভুট্টু হোসেন কে হাতেনাতে ধরে ফেলে। পরে কৌশলে ভুট্টু হোসেন পালিয়ে যায়। জব্দকরা চাল আদমদীঘি থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনার পরদিন গত ২৪ মে সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বাদি হয়ে দমদমা গ্রামের চাল ব্যবসায়ী ভুট্টু হোসেন কে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আসামি গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ইউনিয়ন পরিষদের বারান্দায় ভিজিডি’র চাল কেনা মামলার আসামি ৬ দিনেও অধরা

প্রকাশিত হয়েছে: ০৬:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২