মোঃ সামছু উদ্দিন, প্রতিনিধি নোয়াখালী -ঃ সারাদেশের ন্যায় নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালীতে তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর উদ্দেশ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং র্যালীর আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি দীপক জ্যোতি খীসা এবং নোয়াকালী জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তামাক ও তামাকজাত দ্রব্যের নেতিবাচক প্রভাব ও স্বাস্থ্যঝুকি এবং তামাকজাত দ্রব্য বর্জনের জন্য সচেতনতা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়।













