এখন ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্য ধুমপানে জরিমানার ঘোষণা দিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা

টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ অফিস আদালত, হাঁটবাজারে প্রকাশ্যে ধুমপানকারীদের সতর্ক করলেন আলীকদমের ইউ এন ও এবং নির্বাহী মেজিস্ট্রেট মেহরুবা ইসলাম।

গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে আলীকদমের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন তিনি, সেই ধারাবাহিকতায় আজ আলীকদম বাজারে অভিযানে পরিচালনা করার সময় তিনি এ আদেশ দেন।

তিনি বলেন, সরকারি দপ্তরগুলোতে ধুমপান মুক্তের পাশাপাশি প্রকাশ্যে ধুমপান না করতে হাটবাজারে প্রচারণা ও ধুমপান করলে জরিমানা গুণতে হবে, গত কয়েকদিনের অভিযানে তিনি আলীকদম উপজেলার বিভিন্ন খাবার হোটেল, ঔষধের দোকান সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের দাম ও পরিষ্কার পরিছন্নতা বিষয়গুলো নিশ্চিত করেন।

আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে সোমবার (৩০ মে) আলীকদম বাজারে একসভা করেন। তাতে তিনি এই ঘোষণা দেন।

জানা গেছে, দুপুরে আলীকদম বাজারের সচেতনামূলক প্রচারণা শেষে বাজারে প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখার জন্য এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তামাক চাষের জমিতে গিয়ে তামাক গাছ উপড়ে ফেলেন এই কর্মকর্তা।

আলীকদম বাজারের পথসভায় তিনি বলেন, আগামীতে তামাক চাষে যে বিধিনিষেধ আছে তা কার্যকর করা হবে, তামাক বিভিন্ন ভাবে (গুল,জদ্দা,সিগারেট) আপনারা খাচ্ছেন, এতে করে আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই নিজেকে সুস্থ রাখতে এসব বর্জন করুন।

তিনি আরও বলেন, উপজেলার সমস্ত সরকারি দপ্তর এখন থেকে ধুমপান মুক্ত এবং পথে, হাটবাজারে প্রকাশ্যে কেউ ধুমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রকাশ্য ধুমপানে জরিমানার ঘোষণা দিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত হয়েছে: ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২