এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় আল-মদিনা হসপিটল সহ ৫টি বেসরকারি ক্লিনিক সিলগালা

মোঃ সোহাগ হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ যশোরের শার্শার বেনাপোল, নাভারণ ও বাগআঁচড়ায় ৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ক্লিনিক গুলো সিলগালা করেন । সঠিক কাগজপত্র না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

রবিবার দিনভর অভিযানে বেনাপোল বাজারের স্টার ডায়াগনষ্টিক সেন্টার, মুক্তিযোদ্ধা ডায়াগনস্টিক সেন্টার, নাভারন বাজারের সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বুরুজ বাগান জেনারেল ডায়াগনষ্টিক সেন্টার এবং বাগাআঁচড়া বাজারের আল মদিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অভিযানে পুলিশ ও শার্শার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, অনুমোদনহীন বা লাইন্সেস না থাকায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সারা দেশ ব্যাপি যৌথ অভিযানে সকল জেলা উপজেলার অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো সিলগালা করা হচ্ছে। শার্শা উপজেলায় রবিবার সকালে ও বিকালে মোট ৫টি অনুমোদনহীন বেসরকারী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে । অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শার্শায় আল-মদিনা হসপিটল সহ ৫টি বেসরকারি ক্লিনিক সিলগালা

প্রকাশিত হয়েছে: ০৪:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২