তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলা চিলাহাটি প্রেসক্লাবের ২ টি পাকাঘর গত শুক্রবার সকাল ১১ টার দিকে আক্রশমূূলকভাবে রেলওয়ে পাকশি ডিবিশনের প্রকৌশলী পাকজোনের পিডি আব্দুর রহিম তার বাহিনী নিয়ে এসে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে চিলাহাটি প্রেসক্লাবের নব নির্মিত ভবন ও তার পাশে থাকা ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের টিনসেড অফিসটি তার পেটোয়া বাহিনী দিয়ে ভেঙে দিয়ে দ্রুত চিলাহাটি থেকে তার বাহিনী নিয়ে ৩ টি মাইক্রোযোগে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পরায় শুক্রবার বাদ জুম্মার পর এলাকার সাংবাদিক, বিশিষ্ট সমাজ সেবকরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে ভাংচুরের ঘটনাটি উপলব্ধি করে তীব্র প্রতিবাদ জানায়। এবং প্রেসক্লাব ও যুবলীগ অফিস ভাংচুরের ঘটনার মুল হোতা পিডি আব্দুর রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ উপলক্ষে রবিবার বিকেল ৪ টার দিকে প্রেসক্লাব চত্তরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, নীলফামারী জেলা প্রসক্লাবের সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, চিলাহাটি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এ আই পলাশ, সহ সভাপতি মাহবুবুল হক ওহাবুল, আহসানুল কবির জুয়েল, লিটু ও চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু। বক্তারা বলেন, পাকজোনের পিডি আব্দুর রহিম চিলাহাটি উন্নয়ন প্রজেক্টের কাজ করার সুবাদে বিভিন্ন অনিয়ম করে আসছিল। স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন কাজের তালিকা ও ব্যয়ের পরিমান সাইনবোর্ড না থাকা এবং চিলাহাটি রেলস্টেশনের প্রায় বিভিন্ন মূল্যবান গাছ কাটা, বেশকিছু পুরান ভবন সরকারি টেন্ডার ছাড়াই মালামাল উধাও হওয়ার ঘটনাটি জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর আক্রশমূলক আচরণ করে এবং এরেই প্রেক্ষিতে শুক্রবার সকালের দিকে চিলাহাটি প্রেসক্লাব ও যুবলীগ অফিস ভাংচুর করে। বক্তারা এই পিডির দৃষ্টান্ত মূলক শাস্তি ও অপসরণ দাবি করেন এবং ক্ষয়ক্ষতির দাবি জানান। অপরদিকে ভোগডাবুরী ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে চিলাহাটি প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সম্মেলন করেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, যুবলীগের সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল। বক্তারা বলেন, কোন প্রকার সরকারি নিয়মনীতি না মেনে রেলের পাকজোনের পিডি নিজের সার্থ হাসিলের জন্য আক্রশমূলকভাবে চিলাহাটি প্রেসক্লাব ও যুবলীগ অফিস ভাংচুর করে। আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। তারা বলেন বর্তমান সরকার যখন দেশের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকান্ড করে থাকেন সেখানে এই রকম কিছু অসাধু ব্যক্তির জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই এই ধরনের কর্মকর্তার অপসারণ ও শাস্তি দাবি করছি।













