এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে ফের কৃষি জমিতে পুকুর খনন

আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে কৃষি জমি ধ্বংস করে ফের অবৈধ পুকুর খনন। উপজেলা প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায়, প্রতিনিয়ত অবৈধ পুকুর মাত্রা বাড়ছে। এতে এলাকাবাসির মাঝে তীব্রক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কচুয়া মাহানপুর গ্রামের প্রভাবশালী নওশাদ আলী গ্রামবাসির বাঁধা উপেক্ষা করে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন শুরু করছেন। ইতমধ্যে তিনি একটি পুকুর সম্পন্ন করে আরো একটির খনন শুরু করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসি বলেন, তারা পুকুর খনন নিষেধ করতে গেলে তাদের এলাকাছাড়া করার হুমকি দেয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে নওশাদ আলী বলেন, আমার নিজের জমিতে আমি পুকুর কাটবো না ঘোড়া চরাবো সেটা আমার বিষয়। তিনি বলেন, কিসের অনুমতি কিসের শ্রেণী পরিবর্তন এসব আগে কখানো শোনেননি। এ সময় তার পুত্র বাড়ি থেকে বের হয়ে এসে বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের কাছে থেকে তারা পুকুর খননের অনুমতি নিয়েছেন, কোনো সমস্যা হলে তিনি দেখবেন। এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তিনি কাউকে কোনো পুকুর খননের অনুমতি দেননি।এবিষয়ে উপজেলার মুন্ডুমালা ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, কৃষি জমিতে পুকুর খননের কোন সুযোগ নেই। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে ফের কৃষি জমিতে পুকুর খনন

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২