বাবুল মাহবুব, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর ৮নং উত্তর হেউলিবুনিয়ায় ছেলের সাবলের আঘাতে আয়নল হক নামে (৭০)খুন হওয়ার খবর পাওয়া যায়। তথ্যে পাওয়া যায়, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫:৩০ মিঃ সময়ে বরগুনা সদর ৮নং ইউনিয়ন উত্তর হেউলিবুনিয়া গ্রামে পারিবারিক সম্পত্তির কলহের জেরে বাবা ও ছেলের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে জামাল(৩৫) তার বাবা আয়নলকে সাবল দিয়ে মাথার পিছনের দিকে আঘাত করে সাথে সাথে ছেলের সে মাটিতে হেলে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে আয়নলকে বরগুনা সদর জেনারেল হাসপাতালে প্রেরন করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আয়নল হক উত্তর হেউলিবুনিয়া ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। বিগত দিনে জমিজমা সংক্রান্ত নিয়ে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হতো জনমনে তা শুনতে পাওয়া গেছে। বরগুনা জেলা পুলিশ খুনি (ছেলে) জামালকে উক্ত এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ ব্যাপারে বরগুনা থানার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন,আসামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রস্তুতি চলছে।













