এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপি’র সম্মেলনে সংঘবদ্ধ পকেট মার চোর চক্রের ১৫ সদস্য গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিং

সোহেল চৌধুরী, ষ্টাফ রিপোর্টার -ঃ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ ময়দানে বিএনপি’র সম্মেলনে পেশাদার এবং সংঘবদ্ধ আন্তঃজেলা পকেটমার দলের সদস্যরা মোবাইল ফোন এবং টাকা চুরি করে দুটি মাইক্রোবাস যোগে ঝিনাইদহ অভিমুখে রওনা করছে মর্মে গোপন সংবাদ পেয়ে পুলিশ সুপার ঝিনাইদহ জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব আনোয়ার সাঈদ এর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব আবু রাসেলের নেতৃত্বে একটি দল ইং- ২৮/০৫/২০২২ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জজকোর্টের সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ পাকা সড়কে দুটি মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাসে থাকা আন্তঃজেলা পকেটমার দলের ১৬ সদস্য কে আটক করে।

তাদের হেফাজতে থাকা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে চুরি করা নামিদামি কোম্পানির ১০ টি মোবাইল সেট ও ৬১,৪০০ টাকা এবং তাদের চলাফেরার কাজে ব্যবহৃত ০২ টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।দলের সদস্যরা স্বীকার করে যে সম্প্রতি অনুষ্ঠিত মেহেরপুর,মাগুরা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তারা বহু মোবাইল সেট এবং নগদ টাকা ভিড়ের মধ্যে কৌশলে চুরি করেছে।আরো জানায় ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ ময়দানে বিএনপি’র সম্মেলনে তাদের অপারেশন শেষ করে মাদারীপুর শম্ভু মেলায় তাদের পরবর্তী অপারেশনের জন্য রওনা করেছিল। মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার সংক্রান্ত ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে বিএনপি’র সম্মেলনে সংঘবদ্ধ পকেট মার চোর চক্রের ১৫ সদস্য গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে: ১১:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২