এখন ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ শৈলকুপায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শৈলকুপায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

মোঃআবু সুফিয়ান শান্তি, জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহ শৈলকুপায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শৈলকুপার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন (২৮) ও রেনু খাতুন।

দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাই নিহত’র সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মারুফ আক্তার জানান। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রাস্তার খাদে পড়ে যায়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার পৌনে বিকাল তিনটার দিকে শৈলকুপার দুধসর নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রেনু নামে এক মহিলা নিহত হন। এ সময় আহত হন ৬ জন। শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তহুরা ও তুহিনের মৃত্যু ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে পুলিশ ধারণা করছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ শৈলকুপায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত হয়েছে: ০২:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১