তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সানাই মাহবুব সঙ্গে সাবেক মন্ত্রীর বাগদানের খবর ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় তোলপাড় তবে এবার জানা গেল ভিন্ন খবর। অবশেষে ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করলেন আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব
আজ শুক্রবার বিকেলে নীলফামারীর বাবুপাড়ায় ঘরোয়া ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
বর আবু সালেহ মুসা ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।
সানাইয়ের শ্বশুড়বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে।
সানাই গত বছর ২০২১ সালে অভিনয় ছেড়ে ধর্মীয় রীতি অনুযায়ী জীবনযাপন শুরু করেন। ছেড়ে দেন শোবিজ অঙ্গন।
তার বাবা মাহবুবুর রহমান এনজিওতে চাকরি করেন। তার মা মেরিনা মাহবুব একজন স্কুলশিক্ষিকা।













