এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় আম পাড়তে এসে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে মাজেদুর রহমান মাজেদ (৫২) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদ পাকাঁ ইউনিয়নের আস্তিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জিগরী এলাকার মোশাররফ হোসেনের গাছে আম পাড়তে আসেন মাজেদ।

গাছ থেকে আম পাড়া যাচ্ছিল না দেখে পাশের রেজাউল করিমের ওয়ার্কসপের দোকানের চালার উপরে উঠে আম পাড়ার একপর্যায়ে পড়ে জ্ঞান হারান। টিনের চালার পাশ
দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাগাতিপাড়ায় আম পাড়তে এসে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশিত হয়েছে: ০১:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২