এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি -ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রাখেন বিএনপি নেতা আকতার হোসেন, হারুনুর রশিদ মজুমদার, কাজী জসিম উদ্দিন, যুবদল নেতা নাজমুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জিএম তাহের পলাশী, গাজী কবির আহমেদ, শাহিন রেজা, এছাক বেপারী, যুবদল নেতা জামাল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলম, আনোয়ার হোসেন ডেভিডসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চৌদ্দগ্রামে কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ মিছিল

প্রকাশিত হয়েছে: ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২