মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ও কালীগঞ্জ – কোটচাঁদপুর রোডে সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্ঠিক সেন্টার থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনা আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নবজাতকটির নানী রহিমা বেগম জানান, বিকেল তিনটার দিকে সিজারিয়ান এর মাধ্যমে তার মেয়ের একটি কন্যা সন্তান জন্ম দেন। মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা রোগীর মানুষ মনে করে এক নারীর কাছে নাতনীকে রেখে নামাজের জন্য ওযু করতে যান । ওযু শেষ করে এসে দেখেন সেই মহিলা আর নেই। তার নাতনীকে নিয়ে চলে গেছে। ক্লিনিকে সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথায় তার নাতনী কে খুজে পাওয়া যায়নি । ক্লিনিক মালিক চারি দিকে খোঁজাখুঁজি করছেন ও অত্ত কালিগঞ্জ মাইকে প্রচার মাধ্যমে নবজাতককে খোঁজার চেষ্টা চলছে।











