এখন ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম বিজিবি’র অভিযানে এবার ৪০টি গরু আটক

বিশেষ সংবাদদাতা -ঃ বান্দরবানের আলীকদমে গত ১৮ই মে ইউ এন ও কতৃক ২৫টি গরু আটকের পর এবার আলীকদম বিজিবি অভিযান চালিয়ে ৪০ টি বিদেশী গরু আটক করেছে।

বিভিন্ন সূত্রে জানাগেছে, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মায়ানমার হতে অবৈধ ভাবে আসা এসব গরু আটক করেন ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন ।

জানাযায়, গতকাল গভীর রাতে আলীকদমের ৩৫ কিলোমিটার দক্ষিনে পোয়ামুহুড়ি সীমান্ত এলাকা থেকে পোয়ামুহুরী- আলীকদম সড়ক পথে বেশ কয়েকটি ট্রাকে করে মায়ানমার থেকে অবৈধভাবে গরুর আসছে। এ খবরে আলীকদম ৫৭ বিজিবি-এর অধিনায়ক বিষয়টি ২৩ শে মে ২০২২ রাত এগারোটায় দ্রুতগতিতে আলীকদমের উপজেলার দক্ষিনে সাত কিলোমিটার দূরে তাৎক্ষণিক একটি চেকপোষ্ট স্থাপন করেন। গরু চোরাকারবারিরা বিষয়টি টের পেয়ে গরুগুলো নিয়ে আলীকদমের রাস্তায় না এসে মাঝপথে ট্রাক থেকে নামিয়ে গভীর জঙ্গলের দিকে গরুগুলো তাড়িয়ে নিয়ে যেতে থাকে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই খবর জেনে অধিনায়কের নেতৃত্বে বিজিবি টহল দল জঙ্গলের ভেতর দিয়ে চোরাকারবারীদের অনুসরণ করে রাত ২ টা নাগাদ চল্লিশটি গরু আটক করতে সক্ষম হন।

বিজিবি সূত্র জানায় বর্তমানে গরুগুলোঅদ্য বান্দরবান কাস্টমস এর কাছে হস্তান্তর করা হবে। বিজিবি কতৃপক্ষ জানায় সীমান্ত দিয়ে অবৈধ দ্রব্যসামগ্রী দেশের অভ্যন্তরে প্রবেশের ব্যাপারে বান্দরবানের আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক এবং ভবিষ্যতে বিজিবি কর্তৃক এই ধরণের অপারেশন অব্যাহত থাকবে। বর্তমানে গরুগুলো বিজিবি হেফাজতে রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদম বিজিবি’র অভিযানে এবার ৪০টি গরু আটক

প্রকাশিত হয়েছে: ১০:১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২