আলিফ হোসেন,তানোর -ঃ রাজশাহীর তানোরের ভারশোঁ ইউনিয়নের (ইউপি) উথরাইল বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, ২৩মে সোমবার ২০২১- ২২ চলতি অর্থবছরে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খননকৃত পুকুরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা অবমুক্তকরণ কর্মসুচির উদ্বোধন করা হয়। এদিন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন প্রামানিকের পক্ষ থেকে ভারশোঁ ইউপির দুই বারের নির্বাচিত একমাত্র চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুমন উথরাইল বিলে বিভিন্ন প্রজাতির মাছের প্রায ১০ লাখ রেণু পোনা অবমুক্ত করে কর্মসুচির উদ্বোধন করেন। এসময় ইউপি সদস্যগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে বিপুল পরিমাণ মাছের রেণু পোনা অবমুক্তকরণের খবর ছড়িয়ে পড়লে বিলপাড়ের মৎস্যজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ। তারা প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।













