এখন ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার -ঃ “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২মে) বিকেলে উপজেলা পরিষদ চত্তর থেকে ভূমি সেবা সপ্তাহের একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে আবার শেষ হয়। পরে কনফারেন্স সভাকক্ষে পাঁচদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

উপজেলা প্রশাসন আয়োজিত র‍্যালী
ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

বিরামপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৬:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২