মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহীম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।
আজ শনিবার (২১ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত বৃদ্ধ ইব্রাহীম পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারী ফকিরপাড়া এলাকার মৃত দজির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ ইব্রাহীম।
একসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় গামী একটি দ্রুতগামী
মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় খেয়ে রাস্তায় ছিটকে পড়ে বৃদ্ধ।
তাৎক্ষনিক স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মির্জা সাইফুল ইসলাম ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মোটর সাইকেলের আহত দুই আরোহী পঞ্চগড় সদর আধুনিক হহাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মোটর সাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।













