ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি -ঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বৃষ্টি উপেক্ষা করে পূর্বে নির্ধারিত শনিবার সকাল ০৭.০০ ঘটিকায় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে এস,এ, সি ২০০২ বাংলাদেশ ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় গজারিয়া উপজেলা শাখার উদ্যাগে ভবেরচর বাসস্ট্যান্ডে ফুট ওভার ব্রীজের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানব বন্ধনে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস,এ,সি ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ার হোসেন, আবু সাইদ,হাসমত,হানিফ,বিশ্বজিৎ, আবুহানিফ,নিপুণ, মামুন,মো.আবু তালেব প্রধান প্রমূখ অংশগ্রহন করেন।এসময় ভবেরচর ইউনিয়নের ০৭ ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২০০২ ব্যাচের গজারিয়া উপজেলা শাখার সক্রিয় সদস্য মোঃ আবু তালেব প্রধান বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা যেনো আমাদের গজারিয়া উপজেলা বাসি র প্রানের দাবি ভবেরচর বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রীজটি করে দেন।
এর আগে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ এবিষয়ে একাধিকবার দাবির প্রেক্ষিতে আলোচনায় ফুটওভার ব্রীজের হওয়ার আগে রাস্তা পারাপারে একজন আনসার বাহিনী র সদস্য নিয়োজিত থাকার কথা থাকলেও দৃশ্যমান কিছুই হচ্ছে না।













