বিশেষ সংবাদদাতা -ঃ কুড়িগ্রাম জেলা পুলিশের সুত্রে জানা যায়, কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে
অদ্য ২০ মে ২২ খ্রি. তারিখ রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় পূর্বের ০৮ মামলার এ শ্রেনীর আসামী লিটন মিয়া (৩০) পিতা-আবুল হোসেন সাং-কুটিচন্দ্রখানা থানা-ফুলবাড়ী জেলা-কুড়িগ্রামকে তার বসত বাড়ী হতে ৬৫০ পিস ইয়াবা ট্যালেট ও ০৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ও নিয়মিত মাদক আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।













