তানোর(রাজশাহী)প্রতিনিধি -ঃরাজশাহীর তানোরে মাদক সেবনের সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরনজাই ইউপির কাসারদীঘি গ্রামের সারোয়ার হোসেন শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর পুত্র ছাত্রলীগ কর্মী সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের পুত্র ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমান।থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন একটি বাড়িতে বসে থেকে মাদক হেরোইন সেবন করছে এমন নির্ভরযোগ্য একটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের দাবি এক মেয়রের ভাই তাদের সঙ্গে বেঈমানী করে তাদের পুলিশে ধরিয়ে দিয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
















