রাজশাহী প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোর পৌরসভায় সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মেয়র-ঠিকার-প্রকৌশলী মিলেমিশে লুটপাট করেছে, সরেজমিন তদন্ত করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এদিকে ৯ ফেব্রুয়ারী বুধবার প্রকল্প এলাকা সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রায় অর্ধশতাধিক নাগরিকের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ ডাকযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সাংসদ ও রাজশাহী জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রীণ হাউস গ্যাস কমানোর লক্ষ্য তানোর পৌর এলাকায় সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপন প্রকল্প cctf/jam-2020-2021/1 হাতে নেয়া হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (bcct) পরিবেশ,বন ও জলবায়ু, পরির্বত ন্ত্রণালযের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সামটেক এনার্জি লিমিটেড ঢাকা’র মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করে তানোর পৌরসভা। তানোর পৌরসভায় ৭৪টি সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনে সম্ভাব্য ব্যয় ধরা হয় ৯৮ লাখ ৭৯ হাজর টাকা তবে প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হয় ৯৮ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা। মোট ১৮০ কার্যদিবসের মধ্য প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয় এবং ২০২১ সালের ৬ মে প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন করা হয়। পৌরসভায় মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তাঘাট, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রায় কোটি টাকা ব্যয়ে ৭৪টি সোরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপন করা হয়েছে।
পৌরবাসির অভিযোগ, সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনে স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, প্রতিটি সড়ক বাতি স্থাপনে প্রায় লাখ টাকার উপরে বরাদ্দ দেখানো হলেও যে সড়ক বাতি স্থাপন করা হয়েছে তার বাজার মুল্য সর্বোচ্চ ৪৫ হাজার টাকা।তিনি আরো বলেন, প্রয়োজনীয়
দেখভালের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বিভিন্ন স্থানে স্থাপন করা সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতির, কোথাও কোথাও জ্বলছে না আলো। কোথাও স্বজনপ্রীতি করে মেয়রের ঘনিষ্ঠ এবং বিত্তশালীদের উঠানে বসানো হয়েছে সোলার লাইট। আর তিন বছর পর্যন্ত দেখভালের কথা থাকলেও ঠিকমতো দায়িত্ব পালন করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান বলে সংশ্লিষ্ট এলাকার নাগরিকগণ অভিযোগ তুলে বলছে, এতে
সরকারের প্রায় কোটি টাকা জলে গেছে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তানোর পৌরসভার দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে সড়ক বাতি প্রকল্প করা হয়েছে অনিয়মের কোনো সুযোগ নাই। তিনি আরো বলেন, তিন বছরের সার্ভিস ওয়ারেন্টির মধ্যে লাইটে কোনো ত্রুটি হলে আমরা সংশোধন করে দিই। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী সৌরবাতিগুলো সচল করার ব্যবস্থা নেওয়া হবে।’এবিষয়ে সাবেক কাউন্সিলর রাশেল সরকার উত্তম বলেন, সড়ক বাতি প্রকল্প দুর্নীতি দমন কমিশনের(দুদুক)সরেজমিন তদন্ত করা দরকার।













