এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিরকাল ক্ষমতা থাকে না ক্ষমতার দাপট দেখাবেন না -ওবায়দুল কাদের

অনলাইন ডেক্স -ঃ আওয়ামী লীগ দলকে এখন থেকেই সুসংগঠিত এবং একটি স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

চিরকাল ক্ষমতা থাকে না ক্ষমতার দাপট দেখাবেন না, থাকবেও না, নেতাকর্মীদের বললেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (১৬ মে ২০২২ইং) সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকার নিজের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের এসব কথা বলেন।

অর্থপাচারকারী আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে সম্প্রতি বিএনপি মহাসচিবের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের উদ্দেশে বলেছেন, অর্থপাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে।

বিএনপি মহাসচিব ফখরুলকে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে কাদের বলেন, বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন। পি কে হালদারের বিষয়ে কাদের বলেছেন, তিনি আওয়ামী লীগের কেউ নয়, তবুও তিনি অর্থপাচারকারী হিসেবে চিহ্নিত, তার বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমে হবে। আওয়ামী লীগের মধ্যে যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত তাদের স্থান কোনোভাবেই দলে হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন, ভালো মানুষ ও ত্যাগীদেরকে দলে মূল্যায়ন করতে হবে। পকেট ভারি করার জন্য খারাপ লোকদের দলে না টানতে নেতাদের আহ্বান জানান।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চিরকাল ক্ষমতা থাকে না ক্ষমতার দাপট দেখাবেন না -ওবায়দুল কাদের

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২