এখন ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের সময় জনগনের হাতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

মোঃ আহসান হাবীব, আশুলিয়া সাভার প্রতিনিধি -ঃ মঙ্গলবার ১৭ মে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত ছিনতাইকারী নিহত হয়। ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৯৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসলামউজ্জামান আসলাম বলেন, আমরা খবর পেয়ে আশুলিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, ছিনতাই করতে যেয়ে অজ্ঞাত এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। তবে সে কী ছিনতাই করতে গিয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারছি না। কারণ আমরা তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসাতালে নিয়ে এসেছি আর ঘটনাস্থলে অন্য টিম কাজ করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ছিনতাইয়ের সময় জনগনের হাতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২