এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সময় টিভির রতন সরকারের ওপর সন্ত্রাসী হামলা

রতন সরকারের ওপর সন্ত্রাসী হামলা

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরে সময় টেলিভিশনের রিপোর্টার রতন সরকারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সিটি পার্ক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রতন সরকার জানান, বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে রিকশা যোগে শহরের সিটি পার্ক মার্কেটের যায়। রিকশা থেকে নামার পরেই জুয়েল নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কারা রতন সরকারের ওপর হামলা চালিয়েছে তা ওই মার্কেটের একটি সিসি টিভির ক্যামেরায় প্রকাশ পায়। পরবর্তীতে হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুরের গণমাধ্যমকর্মীরা জুয়েলসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়। এ সময় রংপুর কোতোয়ালি থানা পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় সাংবাদিকরা। এ বিষয়ে রতন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় জুয়েলের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে সময় টিভির রতন সরকারের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১