এখন ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

জাকির হোসেন, পবা প্রতিনিধি -ঃ পবা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।উল্লেখ্য, উক্ত খেলায় পবা উপজেলার দশটি দলের মধ্যে উদ্বোধনী খেলায় হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে পারিলা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করেছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পবা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ রহমান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পবায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১২:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২