এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমের শিবাতলী এলাকায় যাত্রীবাহী গাড়ী ডাকাতির চেষ্টা

টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় যাত্রী বেশে একটি জীপ গাড়ী ডাকাতির চেষ্টা করেছে একদল দুরবিত্ত।

জীপ গাড়ীটির চালক মোঃ সোহেল ও প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বিদেশ ফেরত, তিনজন ডাক্তার, একজন ব্যাংক ম্যানেজার, একজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন সাধারন যাত্রী নিয়ে চকরিয়া থেকে আলীকদমের উদ্দেশ্যে রাত ০৯:২০ মিনিটের সময় যাত্রা করে ।

পথিমধ্যে সাধারন যাত্রীটি তার মোবাইল ফোনে অন্যত্র বার বার যোগাযোগ করে লোকেশন জানাতে থাকে। গাড়ীটি লামা আলীকদম সড়কের শিবাতলী মিঠাইর দোকান এলাকায় পৌছালে উক্ত যাত্রী একটি নির্জন জায়গায় পূর্বে থেকে লাঠিসোঁটা নিয়ে দাড়িয়ে থাকা কয়েকজন যুবকের কাছে গাড়ী দাঁড় করাতে চালক কে নির্দেশ দেয়।

নির্জন জায়গায় অনাহুত লোকদের কাছে গাড়ী দাঁড় করাতে বলায় চালকের সন্দেহ হলে তিনি সেখানে না দাঁড়িয়ে কিছুদূর সামনে এসে যাত্রীটিকে নামিয়ে দেন।

যাত্রী তার নির্দেশে পূর্বে থেকে দাঁড়িয়ে থাকা যুবকদ্বয়ের কাছে গাড়ী দাঁড় না করায় গাড়ী থেকে নেমে যাত্রীটি চালকের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।পরিস্থিতি বুঝে চালক গাড়ীটি নিয়ে উক্ত স্থান হতে চলে আসেন।

নির্জন স্থানে পূর্ব থেকে প্রস্তুত থাকা যুবকদ্বয় একটি ২০৭ টুরিস্ট গাড়ী নিয়ে রেফারপাড়া বাজারে এসে যাত্রীবাহী জীপ গাড়ীর গতিরোধ করে চালককে রেফারপাড়া বাজারে নামিয়ে পথিমধ্যে নামা যাত্রীটিকে গাড়ী দিয়ে মেরে দিতে চেয়েছিলো বলে লাঠিসোঁটা নিয়ে মারতে থাকেন, এবং গাড়ীতে থাকা যাত্রীদের কাছে যেতে চেষ্টা করেন, এসময় জীপে থাকা যাত্রীরা ভীতর থেকে দরজা বন্ধ করে দেন, হামলায় জীপ গাড়ীর চালক সোহেল গুরুতর আহত হন।

এসময় চালক সোহেলের কাছে থাকা চালানী ও নিজস্ব আনুমানিক ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুরবিত্তরা।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদমের শিবাতলী এলাকায় যাত্রীবাহী গাড়ী ডাকাতির চেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৫:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২