আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী হতে ১০৮ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটকের পর বিজিবি ঐ ব্যক্তিকে থানায় নিয়ে মামলা রুজু করতে আসলে খবর পেয়ে সাংবাদিকরা আটককৃত ব্যক্তির ছবি তুলতে চাইলে ছবি তুলতে নিশেষ করে এস আই আজিজুর রহমান (বিপি নং-৭৮৯৭০১৮০৭৫)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মে) দুপুর ২ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী চাটামপাড়া এলাকা হতে ১০৮ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিপন আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। আটকের পর মাদকদ্রব্য আইনে মামলা রুজু করতে ঐ ব্যক্তিকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন বিজিবি।
খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা তথ্য ও ছবি তুলতে থানায় যায়। থানায় দায়িত্বে থাকা ডিউটি অফিসারের কক্ষে গিয়ে দেখা যায় আসামী নিয়ে বিজিবির সদস্যরা ডিউটি অফিসে বসে আছে। সাংবাদিকরা ১ ঘন্টা বসে থেকেও ডিউটি অফিসার এস আই আজিজুরের দেখা না পেয়ে প্রেসক্লাবে চলে আসেন। পরবর্তী সময়ে সাংবাদিকরা তথ্য ও ছবি সংগ্রহ করতে থানায় গেলে ১ ঘন্টা বসিয়ে রেখে বলে পরে আসিয়েন এই সময় ছবি তুলা ও তথ্য দেওয়া যাবে না। কিছুক্ষণ পর আবার তথ্য ও ছবি চাইলে এস আই আজিজুর রহমান বলে ওসি স্যার আসুক, অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের সাথে কথা বললে তিনি জানান,এখন ছবি ও তথ্য দিবে। ওসির সাথে কথা বলে আবার ডিউটি অফিসার এস আই আজিজুর রহমানের কাছে তথ্য ও ছবি দেওয়ার কথা বললে তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরন করে বলে এখন আপনারা বাহিরে যান। খরাপ আচরণের পর বলে আসামীর নাম ঠিকানা লিখে নিন ছবি তুলতে দেওয়া যাবে না।
বিজিবির হাবিলদার ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মে) দুপুর ২ টার দিকে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী চাটামপাড়া এলাকা হতে ১০৮ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এর সাথে কথা হলে তিনি নিজে সাংবাদিকদের ডেকে নিয়ে তার মোবাইল থেকে ছবি দেন।
এ বিষয়ে পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরার সাথে কথা হলে তিনি জানান, বিষয় টি নিয়ে এ এস পির সাথে কথা হলে তিনি বিষয় টি দেখবেন।













