এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরনে ২নারী একজন আশঙ্কাজনক

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি -ঃ বুধবার ১১ মে দুপুর ১২টার পর সাভার থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনির দারোগ আলীর বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধদের একজন সেলিনা বেগম । তিনি ঝালকাঠির কাঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি এক মাস আগে মেয়ের বাসায় বেড়াতে এসেছে। অন্যজন মিতু আক্তার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা। তিনি তার স্বামী নোমানের সাথে ওই বাড়িতে ভাড়া থাকে। তাদের একজনের শরীরের ৭৫ শতাংশ ও অপরজনের ৩০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়রা বলে,আজ দুপুরে রান্নার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায় দারোগ আলীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সাভার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরনে ২নারী একজন আশঙ্কাজনক

প্রকাশিত হয়েছে: ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২