এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক দূর্ঘটনা এড়াতে ইউএনও’র অভিযান

মোঃ নয়ন হাসান, স্টাফ রিপোর্টার -ঃ বোরো মৌসুম আসলেই দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন পাকা রাস্তায় ধান মাড়াই,খড় শুকানো ও ধান শুকানোসহ বিভিন্ন কাজ করতে দেখা যায় কৃষকদের। এতে রাস্তায় সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এ ধরণের কাজ থেকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে উপজেলা শহরে বের হয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

মঙ্গলবার (১০মে) বিকেলে উপজেলার দিওড় ইউনিয়নের বিভিন্ন পাকা রাস্তা পরিদর্শন করেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, তদন্ত (ওসি) নওয়াবুর রহমান, এসআই নিহার রঞ্জন সরকার,উপজেলা প্রশাসনের স্টাফরাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, রাস্তায় ধান মাড়াই,খড় শুকানো ও ধান শুকানোর কোন নিয়ম নেই। এতে সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। এধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।তিনি আরো বলেন, উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিরামপুরে সড়ক দূর্ঘটনা এড়াতে ইউএনও’র অভিযান

প্রকাশিত হয়েছে: ০৫:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২