এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে পেট্রোল ও অকটেন সংকটের ৭ দিন পর পেট্রোল পাচ্ছেন ভুক্তভোগীরা

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি-ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদের পর থেকে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ার ফলে চরম ভোগান্তিতে পড়েছিলো মোটরসাইকেল চালকরা। ঈদের পর দিন থেকে গোটা উপজেলা পেট্রোল ও অকটেন শূন্য হয়ে পড়ে। ফলে এ সুযোগে কিছু অসাধু ব‍্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের কথা শুনা যেত অনেক ক্রেতাদের মুখে মুখে।

সোমবার (৯ মে) দুপুরে জয়মনিরহাট মেসার্স সাহা ট্রেডার্স পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় সারি সারি মোটরসাইকেল ও অটো ভরতি ড্রাম বেধে পেট্রোল ও অকটেন নিতে আসা ক্রেতাদের উপচে পড়া ভীড়। মেসার্স সাহা ব্রাদার্স পেট্রোল পাম্পের, ম্যানেজার- আনন্দ চক্রবতীর সাথে কথা বলে জানা যায়, ঈদের পর থেকে পাম্পে পেট্রোল ও অকটেনের গাড়ি না আসায়, আমাদের পাম্পের মজুদকৃত তেল শেষ হয়ে যায়। তাই ঈদের পর থেকে আমাদের পাম্প বন্ধ ছিলো। গতকাল রাতে পেট্রোল এসেছে আজ সকাল থেকে সিরিয়াল করে পেট্রোল বিক্রি করা হচ্ছে। তবে এখন পেট্রোল ও অকটেনের কোন সমস্যা নেই।

পেট্রোল নিতে আসা ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানায়, ঈদের পর থেকে পেট্রোল ছিলো না, এখন পেট্রোল আসছে জানতে পেরে পেট্রোল নিতে এসেছি। অপর একজন বলেন ঈদের পর থেকে পেট্রোল আর অকটেনের হা হা কার ছিলো, এখন পেট্রোল আসছে খবর পেয়ে পেট্রোল নিতে এসেছি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে পেট্রোল ও অকটেন সংকটের ৭ দিন পর পেট্রোল পাচ্ছেন ভুক্তভোগীরা

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২