এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিশেষ সংবাদদাতা -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেজবাহ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার ঘাটুরা গ্রামে আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মোঃ ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় ১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৭ কোটি টাকা জরিমানাপ্রাপ্ত কয়েদি হিসেবে চলতি বছরের ২১ মার্চ জেলা কারাগারে আসেন। শনিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রহমত উল্লাহ বলেন, ঐ ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২