তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীতে আটোরিকক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী জনাব সাদেকুল ইসলাম সৌরভ (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা গেছেন এবং এঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী অনন্যা রোজি ও তাদের এক বছর বয়সী ছেলে ফাইজান হক আয়াত।
নিহত সৌরভ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার অফিস সহকারী হিসেবে কর্তব্যরত ছিলেন ও সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মার্কাস মসজিদ এলাকার আনোয়ারুল হক মিন্টুর ছেলে।
এবিষয়ে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) রমিজ আলমের সাথে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন সৌরভ তার স্ত্রী ও তার এক বছরের ছেলে কে নিয়ে নীলফামারী থেকে দিনাজপুরের খানসামা দিকে যাওয়ার সময় নীলফামারী ও দিনাজপুর জেলার সংযোগ স্থল পুলেরহাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হলে প্রথমে তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এখনো তার লাশ বাড়িতে আসেনি আর লাশ বাড়িতে এলে তার পারিবারিক সিদ্ধান্তে তার লাশ দাফন ও জানাযা করা হবে আর এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন স্ত্রী ও তার ছেলে।













