এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের অপরাধে পার্বতীপুরে ৮ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড

মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে ৮ জনকে কারাদণ্ড ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। বৃহস্পতিবার (৫ মে) গভীর রাতে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর মুন্সিপাড়া মির্জার মোড় এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন।

পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মডেল থানার কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স সহ মডেল থানা এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা কালে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের বড়হরিপুর মুন্সিপাড়া মির্জার মোড় এলাকা থেকে মাদক সেবনের অপরাধে কামিল উদ্দিন (২৪),শাহিন আলম (২৭),ফয়সাল হোসেন (৩০),রনত রায় (৩৭),নওশাদ (৩৩),দেলোয়ার (২৩),মুক্তা (৩০) ও মনোয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক প্রীতম সাহা গ্রেফতারকৃতদের ১ জনকে ৭ দিন,১ জনকে ১ মাস ও ৬ জনকে ২ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানার দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মডেল থানা সূত্রে জানা যায়।

যোগাযোগ করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক প্রীতম সাহা বলেন,পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৮ জনকে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান ছাড়াও মোট ২২ টি মামলা ও ১ লাখ ১৮ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মাদক সেবনের অপরাধে পার্বতীপুরে ৮ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড

প্রকাশিত হয়েছে: ০৫:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২